আন্তর্জাতিক

সৌদিতে ঘণ্টায় ভাঙে ৭ সংসার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। সৌদি আরবেও বিবাহবিচ্ছেদ বাড়ছে। দেশটিতে প্রতি ঘণ্টায় ৭টি বিবাহ বিচ্ছেদ বা সংসার ভাঙে বলে সৌদির জাতীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক গবেষণা প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে ওই দফতর জানায়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার বাড়ে ১২ দশমিক ৭ শতাংশ। ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে। ২০২০ সাল থেকে এ পর্যন্ত সৌদিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে সংখ্যা ৫৭ হাজার ৫০০টিরও বেশি। গত প্রায় ২ বছরের প্রতিমাসেই জমা পড়া আবেদনের সংখ্যা ছিল আগের মাসের চেয়ে বেশি।

আরও পড়ুন: নাচ করায় বিয়ের আসরেই বর-কনের মারামারি

দফতরের এক সৌদি কর্মকর্তা বলেছেন, বর্তমানে সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭টি ডিভোর্স হচ্ছে। দশমিক হিসেবে বলা যায়, গত প্রায় দুই বছরে দেশটিতে প্রতি ১০টি বিয়ের ৩টিই ভেঙে গেছে।

তিনি জানান, ২০১১ সাল থেকেই সৌদি আরবে বিবাহবিচ্ছেদ বাড়ছে। ২০১০ সালে যেখানে সৌদি আরবে বিবাহবিচ্ছেদ ছিল ৯ হাজার ২৩৩টি, সেখানে তার পরের বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ হাজারে। অর্থাৎ শতকরা হিসাবে, ২০২০ থেকে ২০২১- মাত্র এক বছরে দেশটিতে ৬০ শতাংশ বিবাহবিচ্ছেদ বাড়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা