আন্তর্জাতিক

সিরিয়া সীমান্তে ৩ তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিস্ফোরণের ঘটনায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সানলিউরফা প্রদেশে এই বিস্ফোরণ হয়। এ সময় একজন আহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, তুরস্কের সীমান্তবর্তী সানলিউরফা প্রদেশের আক্কাকালে শহরে সন্ত্রাসীদের পাতা হাত বোমা বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হন।

তুর্কি সীমান্তে অবস্থিত সিরিয়ার শহর তাল আবিয়াদে ২০১৯ সালের অক্টোবরে আঙ্কারা একটি কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরে তুর্কি বাহিনী এবং সিরিয়ার বাহিনী দ্বারা এই এলাকাটি দখল করে নিয়েছে।

যদিও কোনও গ্রুপ এই বিষয় দোষ স্বীকার করেনি। কুর্দি সন্ত্রাসীদের দ্বারা এই কাজ হতে পারে বলে তুর্কি মন্ত্রণালয় জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা