আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট মোকাবিলায় পাশে থাকবে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে অগ্নিকাণ্ডে ২০২১ সালে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন।

সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়। বাংলাদেশ তুরস্ককে পাশে পাবে।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মাণাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছু সময় খেলায় মেতে উঠেন। বিভিন্ন বয়সি মানুষের সঙ্গে এ সময় কথা বলেন তিনি।

পরে তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের সাবান তৈরির কারখানা ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দু’জন সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান প্রমুখ।

এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লুর নেতৃত্বে ২০ সদস্যয়ের প্রতিনিধি দল শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে পৌঁছান প্রতিনিধি দল।

সেখানে দুপুর ১টা পর্যন্ত পরিদর্শন করেন। পরে দুপুর ২টার দিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল বিকালে ঢাকা পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর রাতেই একদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন তুরস্কের উদ্দেশ্যে। এমনটিই জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা