ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

সাননিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো হাসপাতাল ছেড়েছেন। গত সোমবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসরা তখন তার অন্ত্রে জটিলতার কথা জানিয়েছিলেন। মূলত সেই ঘটনার দুই দিনের মাথায় বুধবার (৫ জানুয়ারি) হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয় কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, ২০১৮ সালে একবার ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন বলসোনারো। ওই বছরের ৬ সেপ্টেম্বর নির্বাচনি সমাবেশ চলাকালে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। ভয়াবহ ওই ঘটনার জেরেই তার অন্ত্রে জটিলতা দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজের রিলিজের কথা নিশ্চিত করেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। টুইট পোস্টে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন জাইর বলসোনারো।

তার চিকিৎসক আন্তোনিও ম্যাসেডো সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এবার তিনি নিজের কাজে যোগদানের জন্য প্রস্তুত। আন্তোনিও ম্যাসেডো জানিয়েছেন, বলসোনারো সপ্তাহান্তে একটি বিশেষ ডায়েটে থাকবেন। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের ব্যায়াম করতে পারবেন না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা