আন্তর্জাতিক

ফিলিপাইনে ‘রাই’র আঘাতে ৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানা সুপার টাইফুন ‘রাই’ এর আঘাতে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির কর্মকর্তারা সর্বশেষ এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলে শহরেই ৪৯ জনের মৃত্য হয়েছে।

জনপ্রিয় পর্যটন স্পট বোহোলের গভর্নর আর্থার ইয়াপ তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, তার নিজের শহরেই ৪৯ জনের মৃত্যর খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩০ লাখ মানুষ । বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

উল্লেখিত,গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। ফিলিপাইনে গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে ‘রাই’ একটি। সূত্র: এএফপি, এনডিটিভি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা