আন্তর্জাতিক

করোনায় বিশ্বে মৃত্যু ৫ হাজারের বেশি

সাননিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৭৯৭ জন।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য প্রকাশ করে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬২০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৪১৩ জন।

করোনায় বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে এবং বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ৮৫ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৪৩৪ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৪৮৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ২৩০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ২৮৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১৯১ জন, পোল্যান্ডে ৫৪৩ জন, ফিলিপাইনে ১০৫ জন, মেক্সিকোতে ২১১ জন এবং ভিয়েতনামে ২৪৮ জন মারা গেছেন।

উল্লেখিত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা