India_sunnews24x7
আন্তর্জাতিক

নেপালি পুলিশের গুলিতে ভারতীয় নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নেপালের সঙ্গে সীমান্ত-বিবাদ, দু’দেশের নেতা-মন্ত্রীদের উস্কানিমুলক মন্তব্য থেকে তৈরি উত্তেজনা এ বার প্রাণঘাতী হয়ে উঠল। বিহারের সীতামঢ়ীর অদূরে নেপালের ভূখণ্ডে এক দল ভারতীয় নাগরিকের সঙ্গে সে দেশের সশস্ত্র পুলিশের বাগবিতণ্ডা রীতিমতো সংঘর্ষের রূপ নিল। পুলিশের গুলিতে মারা গেল এক ভারতীয়, আহত হয়েছে দুই জন।

ভারত ও নেপালের মধ্যে সীমান্তে অবাধ যাতায়াতের সুবিধা রয়েছে। কিন্তু সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণের আবহে সীমান্ত অতিক্রমে কড়াকড়ি করছে নেপাল। সীমান্ত এলাকায় দু’দেশের পরিবারগুলির মধ্যে বৈবাহিক সম্পর্কের চল রয়েছে। আবার অনেক ভারতীয় নাগরিক নেপালের তরাই অঞ্চলে বসবাসও করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসবি (সীমা সুরক্ষা বল) ও স্থানীয় সূত্রের খবর, সীমান্তে কড়াকড়ির মধ্যেই লগন যাদব (৪৫) নামে এক ভারতীয় শুক্রবার সকালে কয়েক জন সঙ্গীকে নিয়ে নেপালের মধ্যে একটি গ্রামে পৌঁছে পুত্রবধুর সঙ্গে দেখা করে কথা বলছিলেন।

সশস্ত্র পুলিশ বাহিনী তাতে আপত্তি করলে ঝগড়া বাধে। নেপালি পুলিশের দাবি, প্রায় ১০০ মারমুখী ভারতীয় বাসিন্দা পুলিশকে ঘিরে ধরে, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ প্রথমে শূন্যে গুলি চালিয়ে সতর্ক করলেও কাজ হয়নি. এর পরে গুলি চালায়। বিকাশ যাদব (২২) নামে এক ভারতীয় মারা যান। অবৈধ অনুপ্রবেশের দায়ে লগনকে গ্রেফতার করা হয়েছে। দুই আহতকে সীতামঢ়ীতে নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে এসএসবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা