আন্তর্জাতিক

করোনামুক্ত প্রায় ৪০ লাখ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনার প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। তবে আশার বিষয় হল এর প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই ভাইরাসে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

শনিবার (১৩ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৫৬ হাজার ২৭৯ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটার জানায়, এখন পর্যন্ত অচেনা এই ভাইরাসটিতে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৪৮ জন। এছাড়াও শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৯৪৮ জনের শরীরে।

করোনার আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় মোট ৪১ হাজার ৯০১ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের।

যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৮৮৯০ জন।

যুক্তরাজ্যজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন কোভিড-১৯ আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের।

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। এদিন আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা