আন্তর্জাতিক

করোনা আক্রান্ত মায়েদের জন্য সুসংবাদ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, তারা মায়ের বুকের দুধে জীবিত কোনও করোনাভাইরাসের অস্তিত্ব পায়নি। ভাইরাসে আক্রান্ত মায়েদের তাই শিশুকে বুকের দুধ পান করানো বন্ধ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১২ জুন) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে বাঁচাতে বুকের দুধ খুবই জরুরি।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘আমরা জানি বাচ্চারা তুলনামূলকভাবে করোনাভাইরাসে কম আক্রান্ত হয়। তাছাড়া মায়ের দুধে অ্যান্টিবডি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য সংক্রামক রোগ থেকেও শিশুকে রক্ষা করে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা দেখেছেন বুকের দুধ খাওয়ানো বাচ্চারা করোনায় সংক্রামিত হওয়ার ঝুঁকি কম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন-স্বাস্থ্য ও গবেষণার সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জী জানিয়েছেন, করোনায় আক্রান্ত মায়ের বুকের দুধে অক্রিয় ভাইরাসের অংশবিশেষ পাওয়া গেলেও সক্রিয় কোনও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা করোনা আক্রান্ত কোনও মায়ের বুকের দুধে ভাইরাসের উপস্থিতি পাইনি। সেজন্য মায়ের থেকে শিশুর আক্রান্ত হওয়ার কোনও প্রমাণ নেই’।

ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো নতুন মা করোনাভাইরাসে আক্রান্ত হলেও শিশুকে বুকের দুধ খাওয়ান। এতে করে শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তিনি বলেন, সন্দেহজনক বা নিশ্চিত কোভিড-১৯ আক্রান্ত মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়াতে আমাদের উৎসাহিত করা উচিত এবং মা খুব অসুস্থ না হওয়া পর্যন্ত শিশুকে তার থেকে আলাদা করা উচিত নয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা