আন্তর্জাতিক

করোনা আক্রান্তে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক :

কঠিন লকডাউন সত্বেও ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। সংক্রমণের দিক থেকে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত।

আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনাভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩,৬০৭ জন এবং মারা গেছেন ১৫২ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ওই মরণ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৯৭,৬8৮ জন। ৪৬,০৭৮ জন মানুষ এরইমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৫৪০ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫৪,০৮৫ জন।

ওই শহরে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১,৯৫৪ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা