আন্তর্জাতিক

এবার হজযাত্রা বাতিল করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব করোনাভাইরাস মহামারির কারণে এবার হজযাত্রা বাতিল করল মালয়েশিয়া।

বৃহস্পতিবার ১০ জুন এ ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি।

স্থানীয় জাতীয় টেলিভিশনের এক ভাষণে তিনি বলেন, আশা করি হজযাত্রীরা ধৈর্যশীল হবেন এবং এ সিদ্ধান্ত মেনে নেবেন।

প্রতিবছর মালয়েশিয়ার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কা-মদীনা যান। কোটা ব্যবস্থার কারণে দেশটির অনেকেই জীবনে একবারই পান এই সুযোগ।

মালয়েশিয়ার তাবুং হজ বোর্ড জানিয়েছে, তাদের ৩১ হাজার ৬০০ জন মুসল্লিকে হজের অনুমতি দিয়েছিল সৌদি আরব। কিন্তু সরকার হজযাত্রা বাতিল করায় এ বছর সেই আশা পূরণ হচ্ছে না কারও।

এর আগে, গত সপ্তাহে করোনা মহামারির কারণে হজযত্রা বাতিলের ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। কোটা ব্যবস্থায় তাদের ২ লাখ ২১ হাজার মুসল্লির জন্য হজের অনুমতি মিলেছিল। এছাড়া হজযাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর ও ব্রুনেই সরকারও।

এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে এবছর হজ পুরোপুরি বাতিল না করে সীমিত সংখ্যক মুসল্লিকে অনুমতি দেয়ার পরিকল্পনা করছে সৌদি আরব।

জানা গেছে, প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ করতে সৌদি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। তবে বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

তবে সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এবারের হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: রয়টার্স।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা