আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৪ লাখ ২১ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন। গতকাল ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৩ হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ লাখ ২৪ হাজারেরও বেশি।

নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ। মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে।

ব্রাজিলে নতুন করে মারা গেছে ৪৭৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মারা গেছে ৪০ হাজার ২৭৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৭ হাজার ৪৮৯ জন।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৩২ জনের। আক্রান্তের সংখ্যা ৫ লাখেরও বেশি।

ভারতে গতকাল মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৫০১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৫৬ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ১০ হাজার ৯৩৭ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১৫১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২৭৯ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন।

স্পেনে আজ কেউ মারা যায়নি। গতকাল কেউ মারা যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৬ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৫৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৬৭ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৭০৮ জনের। এ পর্যন্ত মারা গেছে ১৫ হাজার ৩৫৭ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজারেরও বেশি।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৪৬ জনে। আক্রান্ত ১ লাখ ৫৫ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা