আন্তর্জাতিক

ক্ষুধায় মৃত্যুবরণ করেছে ৮০ টি গরু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এ যেন কোন কবির বর্ণনা করা মর্মান্তিক এক দৃশ্য। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮০টি গরুর মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর।

ভারতে আইন করে গরু রক্ষার কথা ঘোষণা করেছিল মোদি সরকার। তবে ছবি বলছে রক্ষা তো দূরের কথা, গবাদি পশুগুলোকে মরতে হয়েছে ক্ষুধার জ্বালায়। কেরালায় হাতি মৃত্যু নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই হারিয়ানাতে ঘটলো এমন মর্মান্তিক ঘটনা।

লকডাউনের মধ্যে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রীকৃষ্ণ গোশালায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোশালায় খাবার জোগানের ঘাটতি হওয়ায় অনাহারে মারা গেছে গরুগুলো।

মালিকপক্ষের দাবি, তাদের বহু গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েও কোনও সদুত্তর মেলেনি।

এখানেই শেষ নয়। মৃত গরুগুলোর সৎকারের জন্যও কোনও জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভেতরেই পচছে মৃতদেহ।

প্রায় সাড়ে তিন একর জমির ওপর তৈরি শ্রীকৃষ্ণ গোশালা। এক হাজার ১০০ গরু থাকতে পারে এই গোশালায়। কিন্তু রয়েছে এক হাজার ৮৫০টি গরু। গোশালার পক্ষ থেকে মনজের কুলদীপ বলেন, ক্ষুধার জ্বালায় মরেছে গরুগুলো। আরও বহু গরু মরণাপন্ন। শরীর এত দুর্বল যে খাবার দিলেও খেতে চাইছে না।

উল্লেখ্য, ভারতে গত কয়েক বছর ধরে নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে গোরক্ষা। কিন্তু লকডাউনে সেই গরুর মৃত্যুতে প্রশাসন নীরব।

তবে গণমাধ্যমে গোশালার ছবি শেয়ার হওয়ার পর থেকে প্রাণসুরক্ষাবাদীদের অনেকে সরব হয়েছেন। মর্মান্তিক সেই ছবিতে দেখা যাচ্ছে, গোশালায় মরে পড়ে আছে গরু। আর গরুর মৃতদেহ থেকে মাংস খুবলে খাচ্ছে কুকুর, কাক।

পশুপ্রেমীদের একাংশ বলছে, দেশের রাজনীতিতে গরু এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গরুর জন্য প্রাণ দিতে হয়েছে অনেক মানুষকেও। আর সেই গরুর এমন পরিণতি হচ্ছে এদেশে! এমন দ্বিচারিতা তো মেনে নেওয়া যায় না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা