আন্তর্জাতিক

'মিস হিটলার' হতে চাওয়া ব্রিটিশ তরুণীর কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হিটলারকে এতটাই মনে-প্রাণে ধারণ করতেন যে জড়িয়েছিলেন নিষিদ্ধ ডানপন্থী সংগঠন ন্যাশনাল অ্যাকশন (এনএ)'এ। আর সেকারণেই এখন জেলে 'মিস বুশেনভাল্ড' নামে 'মিস হিটলার' সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ব্রিটেনের এক রেস্তোরাঁর ওয়েট্রেস অ্যালিস কার্টার।

নিষিদ্ধ ঘোষিত চরম ডানপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে মঙ্গলবার (৯ জুন) ঐ তরুণী ও তিন তরুণকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত। ২৪ বছর বয়সী ঐ তরুণী 'মিস হিটলার' সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

অ্যালিস কার্টারের তিন বছর, তার ২৫ বছর বয়সী সাবেক বয়ফ্রেন্ড মার্ক জোন্সের সাড়ে পাঁচ বছর এবং গ্যারি জ্যাক ও কনর স্কোদার্ন নামের অন্য দুজনকে যথাক্রমে চার বছর ও ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন বার্মিংহামের ক্রাউন কোর্ট। একই মামলায় গত বছর আরেক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

'মিস হিটলার' প্রতিযোগিতা আয়োজনসহ অনেক ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডানপন্থী ভাবাদর্শ প্রচার করছিল ন্যাশনাল অ্যাকশন। সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ২০১৬ সালে তাদের নিষিদ্ধ করা হয়।

অ্যালিস কার্টারের সাবেক বয়ফ্রেন্ড মার্ক জোন্স তারপরও সংগঠনটির হয়ে কাজ করে যান। সাজা পাওয়া বাকি তিন তরুণও সংগঠনের সদস্য হিসেবে জোন্সকে সহায়তা করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা