আন্তর্জাতিক

করোনা আক্রান্তের তালিকায় চীনের পরেই বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের দেশের তালিকায় এখন ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী তালিকায় এখন চীনের পরেই অবস্থান বাংলাদেশের।

বুধবার (১০ জুন) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন। একধাপ এগিয়ে থাকা চীনে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এর প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়া জুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডওমিটার'এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ১৪৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪২ হাজার ৮৪। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৮৫ হাজার ২৫৩। এর মধ্যে ছয় হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা