আন্তর্জাতিক

চলে গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন পূর্ব-আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (০৯ জুন) রাতে দেশটির সরকারি এক বিবৃতির ভিত্তিতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে জানানো হয়, অসুস্থতাবোধ করায় শনিবার (০৬ জুন) প্রেসিডেন্ট ‍কুরুনজিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। তবে সোমবার (৮ জুন) কার্ডিয়াক অ্যারেস্ট করলে অনেক চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি।

২০০৫ সালে বুরুন্ডির ক্ষমতায় আসেন তিনি। ১৫ বছর ক্ষমতায় থাকার পর সে মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা