আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ১০ বছরে সর্বোচ্চ বেকারত্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা মহামারির ফলে বিশ্বজুড়ে বাড়ছে বেকারত্বের হার। বেকার হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। সেই ধাক্কা গিয়ে লেগেছে দক্ষিণ কোরিয়াতে। ১০ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটি।

গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার ছিল শতকরা ৩ দশমিক ৮ ভাগ। সেখান থেকে গত মে মাসে বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৪ দশমিক ৫ ভাগে। ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে বেকারত্বের হার এত বৃদ্ধি পায়নি দেশটিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়,দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, খুচরা বিক্রেতা, রেস্তোরাঁ এবং বিভিন্ন লজ থেকে এখনও বড় আকারে শ্রমিক ছাঁটাই চলছে।

তবে রেস্তোরাঁ খাতে কিছুটা উন্নতি হয়েছে। খারাপ অবস্থা এখনও বিভিন্ন স্টোর এবং ‘মম অ্যান্ড পপ’ জাতীয় স্টোরে।

দক্ষিণ কোরিয়া এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯০২ জন। প্রাণহানি হয়েছে ২৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৬১১ জনের।

কিছুদিন আগে দেশটিতে লকযাউন শিথিল করায় করোনা সংক্রমণ বেড়ে যায়। তাই দেশটি আবারও লকডাউনে কড়াকড়ি আরোপ করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা