আন্তর্জাতিক

আর্মেনিয়ার তিন বাহিনীর প্রধান বরখাস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক :

লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেশটির সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন।

দেশটির সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান কী ধরনের ভুল করেছেন সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করে দেশটির সংবাদমাধ্যম বলছে, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ তার ছেলের বিয়ে অনুষ্ঠানে বিশাল পার্টির আয়োজন করেন যখন দেশটিতে এ ধরনের সামাজিক সমাবেশ নিষিদ্ধ।

সংবাদমাধ্যমে এই প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী পাশিনিয়ানের পক্ষ থেকে সেনাপ্রধান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানের বরখাস্তের ঘোষণা এলো।

পত্রিকাটির প্রতিবেদনে সেনা প্রধানের ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা বলা হলেও সেই অনুষ্ঠানে পুলিশ প্রধান আরমান সার্গসিয়ান এবং গোয়েন্দা সংস্থার প্রধান এডওয়ার্ড মারতিরোসিয়ান উপস্থিত ছিলেন কিনা তা উল্লেখ করা হয়নি।

প্রধানমন্ত্রী পাশিনিয়ান এক বৈঠকে বলেন, দেশের এ রকম উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা নিজেরাই মহামারী বিরোধী নিয়ম কানুনের প্রতি সম্মান দেখাবেন সেখানে তারাই এর বিপরীত কাজ করছেন।

করোনাভাইরাসে দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আর্মেনিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১৭ জনের। সূত্র: পার্স টুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা