আন্তর্জাতিক

ইকুয়েডরে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

নদীর মতো প্রবাহিত উত্তপ্ত লাল লাভা এবং আকাশে কালো ছাইয়ের মেঘ। এভাবেই মঙ্গলবার (৯ জুন) থেকে ইকুয়েডরে এই দৃশ্য দেখা যাচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গত একদিনে এই অগ্নুৎপাতের মাত্রা মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। গুইয়াকুইলসহ বেশ কয়েকটি উপকূলীয় শহরে ছড়িয়ে পড়েছে ছাই ও ধোঁয়া। অবশ্য আগ্নেয়গিরিটি দুর্গম অঞ্চলে হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এক বছরেরও বেশি সময় ধরে আগ্নেয়গিরিটিতে মৃদু অগ্নুৎপাত হচ্ছিল। সম্প্রতি আগ্নেয়গিরিটির লাভা নদীর মতো প্রবাহিত হতে হতে অন্ধকার হয়ে গেছে আশেপাশের কয়েকটি এলাকা।

রানওয়ের ছাই পরিষ্কার না হওয়ার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় বিমানবন্দরের।

অঞ্চলটিতে করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে এলেও এই অগ্নুৎপাতের কারণে স্বাস্থ্যখাত ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা