আন্তর্জাতিক

বড় ধরনের খাদ্য সংকটে পড়বে বিশ্ব: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে আসছে দিনগুলোতে বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে গত ৫০ বছরের মধ্যে এত বড় সংকট দেখেনি বিশ্ব।

মঙ্গলবার (৯ জুন) জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এই খাদ্য সংকট মোকাবিলায় প্রতিটি দেশকে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন "করোনাভাইরাস মহামারির ফলে দরিদ্রদের জন্য জরুরি ভিত্তিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কারণ এর ফলে সৃষ্ট মন্দার কারণে তাদের মৌলিক পুষ্টির চাহিদা নাগালের বাইরে চলে যেতে পারে।"

তিনি আরও বলেন, 'বিশ্ব গভীর খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। এর ফলে লাখ লাখ শিশু ও প্রাপ্তবয়স্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এখনই সেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের কাজ করতে হবে।'

গুতেরেস জানান, 'যেসব দেশে প্রচুর খাদ্যশস্য রয়েছে যেসব দেশেও খাদ্য সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। মহামারির প্রভাবে এই বছর বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়ার ঝুঁকিতে আছে। যেসব শিশুরা পুষ্টির অভাবের শিকার হবে তাদের মধ্যে এর প্রভাব সারাজীবন থাকবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা