আন্তর্জাতিক

খাবারে প্রতারণার দায়ে ১,১৪৬ বছরের কারাদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অর্ডার নেয়ার পর খাবার সাপ্লাই না দিতে পারায় প্রতারণার দায়ে থাইল্যান্ডের এক রেস্তোরা মালিককে ১ হাজার ১৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে থাই আদালত।

গত বছর অগ্রিম অর্থ পরিশোধ করলে সুলভ মূল্যে লোভনীয় সামুদ্রিক খাবার খাওয়ানোর অফার দেয় দণ্ডিত দুই মালিক। থাই সংবাদমাধ্যম পিবিএস এ তথ্য জানায়।

ওই দণ্ডিত দুই রেস্তোরার মালিকের কাছ থেকে অনলাইনে খাবারের ভাউচার কেনেন প্রায় ২০ হাজার মানুষ। যার মূল্য ছিল থাই মুদ্রায় পাঁচ কোটি থাই বাথ (১৬ লাখ আমেরিকান ডলার)।

সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ 'লায়েমগেট ইনফিনিট' গত বছর অগ্রিম অর্থ নিয়ে নানাধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে। সেই ভাউচারের অফারে ছিল ৮৮০ বাট (২৮ ডলার) দিয়ে সামুদ্রিক খাবারের পুরো মিল। এ খাবার খেতে পারবেন ১০ জন মানুষ।

সস্তা খাবার পেয়ে প্রথমেই ভাউচার কেনার হিড়িক পড়ে। প্রথমে কেনা ভাউচারের লোকেরা খেতে পেরেছেন। কিন্তু পরে কেনা ভাউচারের লোকদের সঙ্গে প্রতারণা করেন দণ্ডিত দুই রেস্তোরা মালিক। তারা পর্যাপ্ত সামুদ্রিক খাবার সংগ্রহ করতে পারছে না বলে মার্চে ব্যবসা বন্ধ করে দেন। একই সঙ্গে খদ্দেরদের অগ্রিম ভাউচারের টাকা ফেরত দেয়ার কথা জানায়। তবে ৮১৮জনের মধ্যে ৩৭৫জন ভাউচারের অর্থ পান। বাকিরা অর্থ না পেয়ে অভিযোগ করেন। পরে কয়েকশ মানুষের অভিযোগের ভিত্তিতে রেস্তোরার দুই মালিককে গ্রেফতার করা হয়।

দুই রেস্তোরা মালিকের বিরুদ্ধে আনা অনেক অভিযোগের মধ্যে ৭২৩টিতে তারা দোষী সাব্যস্ত হয়। এতে দুইজনকে মোট এক হাজার ৪৪৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে দোষ স্বীকার করায় তাদের সাজা কমিয়ে ৭২৩ বছর করা হয়েছে।

তাদের সাজার সঙ্গে রেস্তোরা লায়েমগেট ইনফিনটকে ১৮ লাখ বাথ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুই মালিককে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ বাথ ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে থাই আদালত।

এর আগে ২০১৭ সালে এক প্রতারককে ১৩ হাজার বছরের কারাদণ্ড দিয়েছিল থাইল্যান্ডের একটি আদালত। থাইল্যান্ডের আইনে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা