আন্তর্জাতিক

পাকিস্তানের সেনা চৌকিতে ভারতের হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

‘বদলা’ নিতে পাকিস্তানের একটি সেনা চৌকিতে হামলা করে সেটা ধ্বংস করে দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১১ জুন) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

এর আগে বুধবার রাতে রাজৌরিতে পাকিস্তানের ছোড়া গোলায় ভারতীয় এক জওয়ান নিহন হন। এর প্রতিশোধ নিতেই ভারতীয় বাহিনী পাল্টা এই হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থানীয় সময় বুধবার রাত ১০ থেকে ১১টা পর্যন্ত সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করে পাকিস্তান। একের পর এক মর্টার শেল দিয়ে হামলা চালায় তারা। সে সময় জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়া জেলার মাঞ্জাকোট, কেরি, বালাকোট ও করোল মৈত্রান সেক্টরেও একই সঙ্গে গোলাবর্ষণ করে পাকিস্তান।

এ ঘটনায় ভারতীয় জওয়ান নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালায় ভারত। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে রাজৌরি সেক্টরে একাধিক পাকিস্তানি সেনাচৌকি ধ্বংস করা হয়।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২ হাজার ২৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা