আন্তর্জাতিক

আক্রান্তের সব রেকর্ড ভাঙলো করোনা

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব করোনা মহামারির প্রভাব দিন দিন বাড়েই চলেছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড দেখলো বিশ্ব।

একদিনে রেকর্ড এক লাখ ৪১ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৬০৩ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে মোট প্রাণহানি চার লাখ ২৮ হাজার ৩৩৬ জনে দাঁড়িয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে প্রায় ৩৯ লাখ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে সাড়ে ৮শ’ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪২ হাজারের কাছাকাছি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ২৯ হাজার ৯০২ জন।

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে ৩ লাখ ৯ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এশিয়ার দেশটিতে ১১ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। এছাড়া, ভাইরাসের প্রকোপে ৩৯০ জনের মৃত্যু হলো। মোট প্রাণহানি ৯ হাজারের কাছাকাছি।

করোনাভাইরাসের নতুন হটস্পট মেক্সিকোয় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারান ৬শ’ মানুষ, আর শনাক্ত ৫ হাজারের কাছাকাছি।

শুক্রবার ইতালিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে বেশি। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা