জার্মানি
আন্তর্জাতিক

স্ত্রীসহ ৩ সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে এক ব্যক্তি তার স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। গ্রেফতার আতঙ্কে তিনি ওই হত্যাযজ্ঞ চালিয়েছেন বলে মঙ্গলবার এক জার্মান প্রসিকিউটর জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বার্লিনের দক্ষিণে কোয়েনিগস ওয়াস্টারহাউসেন এলাকায় গত শনিবার একটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ওই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করে জার্মান পুলিশ।

নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজনের বয়স ৪০ বছর এবং তিন শিশুর বয়স ৪, ৮ ও ১০ বছর। গুলিবিদ্ধ হয়ে তাদের সবার মৃত্যু হয়।

পুলিশের ধরণা, দম্পতির আশঙ্কা ছিল— করোনার টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহের এই জালিয়াতি ধরা পড়লে তাদের গ্রেফতার ও সন্তানদের কেড়ে নেওয়া হবে। এই আশঙ্কা থেকেই স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

পুলিশের পাওয়া একটি সুইসাইড নোটে ওই ব্যক্তি উল্লেখ করেছেন— তিনি স্ত্রীর জন্য একটি ভুয়া করোনার টিকা নেওয়ার সনদ বানিয়েছেন। স্ত্রীর অফিসের লোকজন তা ধরে ফেলে। ফলে ওই দম্পতি গ্রেফতার ও সন্তান হারানোর আশঙ্কায় ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা