ইরাক
আন্তর্জাতিক

ইরাকে আইএসের হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর চার সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

রোববার (৫ ডিসেম্বর) কারা সালেম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

কুর্দি বাহিনীর পক্ষ থেকে এব বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

গত ২৮ নভেম্বর ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) আরও পাঁচ সদস্য নিহত হন। আইএসের সঙ্গে সম্পৃক্তরা এ অঞ্চলে দায়েশ নামে পরিচিত। তারাই এ হামলা চালায় বলে পরে জানানো হয়।

বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে, যারে আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে।

কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের জেরে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

দায়েশকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে তাদের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। চলতি বছরের এ মাসের শেষ দিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করার কথা মার্কিন নেতৃত্বাধীন জোটের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা