আন্তর্জাতিক

ভারতেও ওমিক্রনের হানা

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ভয়ংকর ধরন ইউরোপ, আমেরিকা পেরিয়ে দক্ষিণ এশিয়ায় হানা দিয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যে দুই জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বৈঠক করে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করা হয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে আক্রান্ত দুইজনের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।

আক্রান্ত একজনের বয়স ৬৬ বছর, অপরজন ৪৬ বছরের ব্যক্তি।

তবে অন্য কয়েকটি সূত্রে বলা হয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়া ৬৬ বছরের ব্যক্তিটি একজন বিদেশি। তিনি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন। আর ৪৬ বছর বয়সী ব্যক্তি ব্যাঙ্গালুরুর এক স্বাস্থকর্মী।

লব আগরওয়াল জানান, যারা আক্রান্ত দুই জনের সংস্পর্শে এসেছেন তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের আইসোলেট করে পরীক্ষা করা হচ্ছে। ওমিক্রন সংক্রান্ত বিশেষ কোনও উপসর্গ দেখা যায়নি আক্রান্তদের শরীরে।

ভারতের কোভিড-১৯ টাস্ক ফোর্সের প্রধান কর্মকর্তা বলেছেন, এখনই কড়া কোনও বিধিনিষেধ আরোপ করা হবে না। পরিস্থিতি ভালভাবে নিয়ন্ত্রণে আছে।

ওমিক্রন নিয়ে আগেই বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে করোনাভাইরাসের এই ধরনটি কত ভয়াবহ, তা নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা