জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক

দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (৩০ অক্টোবর) জি ২০ সম্মেলনে জাস্টিন ট্রুডো এ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জাস্টিন ট্রুডো বলেন, ২০২২ সালের শেষের দিকে কোভ্যাক্সের আওতায় ২০ কোটি ডোজের মতো করোনার ভ্যাকসিন দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে কানাডা।

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোতে যত দ্রুত সম্ভব মডার্নার ১ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন বাড়াতে দেড় কোটি ডলার সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। রোমে এক সংবাদ সম্মেলনে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এ তথ্য নিশ্চিত করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা