রানি এলিজাবেথ
আন্তর্জাতিক

ব্রিটিশ রানিকে বিশ্রামে থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে তাকে কোনো ধরনের সরকারি সফরে না যাওয়ারও অনুরোধ জানানো হয়।

বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয় যে, ৯৫ বছর বয়সী রানিকে যে কোনো হালকা দায়িত্ব পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিতে পারবেন তিনি। আগামী ১৪ নভেম্বর সিনোটাফে রিমেমব্রেন্স সানডে সার্ভিস অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি খুবই অধীর হয়ে আছেন।

উত্তর আয়ারল্যান্ডে সফর বাতিলের পর গত ২০ অক্টোবরে হাসপাতালে রানি এলিজাবেথের প্রাথমিক মেডিকেল চেকআপ করা হয়। গত মঙ্গলবার উইন্ডসর ক্যাসেল থেকে ভাচ্যুয়ালি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দু’সপ্তাহ রানি এলিজাবেথকে হালকা কাজ, ডেস্কভিত্তিক দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ে ভার্চ্যুয়াল মিটিং করলেও তাকে কোনো সরকারি সফরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা