আন্তর্জাতিক

ভূমধ্যসাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে গ্রিস। শুক্রবার (২৯ অক্টোবর) একটি বিশেষ উদ্ধারকারী দল দেশটির ক্রিট দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। এখন পর্যন্ত এটিকে ওই অঞ্চলের অন্যতম বড় উদ্ধার অভিযান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। তারপরেও থেমে নেই অবৈধ এই পথে ইউরোপযাত্রা। শুক্রবার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিসের একটি উদ্ধারকারী দল। ওই বিপুলসংখ্যক শরণার্থী একটি কার্গো জাহাজে করে ইউরোপ যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপের কাছ থেকে অভিবাসনপ্রত্যাশী বোঝাই কার্গো জাহাজটিকে উদ্ধার করা হয়। তুর্কি পতাকাবাহী ওই জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিলো বলে জানা গেছে। এটিকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের বড় উদ্ধার অভিযানের একটি বলে অভিহিত করেছে স্থানীয় কোস্টগার্ড।

এরই মধ্যে আটককৃত জাহাজটিকে প্রাথমিক তদন্তের জন্য তীরে ভেড়ানো হয়েছে। উদ্ধারকৃত অভিবাসপ্রত্যাশীদেরও চলছে জিজ্ঞাসাবাদ। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।

এর আগে মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবিতে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। পরে দুটি হেলিকপ্টার ও একটি বড় নৌকার সাহায্যে আটকেপড়া শরণার্থীদের উদ্ধার করা হয়। গ্রিসের শরণার্থীবিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই ঘটনায় ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

এ পর্যন্ত অন্তত ১০ লাখ শরণার্থী অবৈধভাবে ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছে বলে জানা গেছে, যাদের বেশির ভাগই সিরীয় নাগরিক। মূলত তুরস্কের কাছাকাছি গ্রিক দ্বীপ হয়েই তারা ইউরোপে প্রবেশ করে। সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পুনরায় শরণার্থী সংকটের আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা