আন্তর্জাতিক

নিউইয়র্কে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ 

আন্তর্জাতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) নিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেট অফিসের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েকশ লোক অংশ নেন। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি আফিয়া সিদ্দিকির মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসহ (সিএআইআর) মোট ২০টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

ড. আফিয়া সিদ্দিকিকে ২০০৮ সালে মার্কিন সৈন্যকে হত্যাচেষ্টার অভিযোগে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে মার্কিন আদালতে বিচার শুরু করা হয়। মার্কিন আদালত ২০১০ সালে তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেন।

এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গ্র্যাজুয়েশন করেন আফিয়া সিদ্দিকি। পরে ২০০১ সালে বোস্টনের ব্র্যানডিস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০০৩ সালে পাকিস্তানে ফিরে আসেন তিনি। পরিবারের মতে, পাকিস্তানে ফেরার পরপরই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সিদ্দিকি ও তার তিন সন্তানকে অপহরণ করে। পরে ২০০৮ সালে আফিয়া সিদ্দিকিকে আফগানিস্তানের গজনি থেকে গ্রেফতার করা হয়। ড. সিদ্দিকি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের ফেডারেল মেডিকেল সেন্টার (এফএমসি) জেলখানায় রয়েছেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা