আন্তর্জাতিক

বক্তৃতার সময় গভর্নরের গালে চড়

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে বক্তৃতার সময় এক ব্যক্তি দর্শকের সারি থেকে সরাসরি মঞ্চে উঠে বক্তৃতারত গভর্নরের গালে চড় মারেন এক ব্যক্তি। লাঞ্ছিত ব্যক্তির নাম জেইনোল আবেদিন খোররাম। সম্প্রতি তিনি পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ অক্টোবর) ইরানের উত্তর–পূর্বাঞ্চলের তাবরিজ শহরে ঘটনাটি ঘটেছে। নিয়োগ পাওয়ার পর তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। গভর্নরকে চড় মারা ওই ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য তিনি।

নিরাপত্তার ব্যত্যয় ঘটিয়ে ইরানে সাধারণত এমন ঘটনা ঘটতে দেখা যায় না। ওই অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এ ছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক প্রতিনিধি ও রাষ্ট্রের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে হাজির ছিলেন।

আরও প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ধীরে ধীরে খোররামের কাছে যাচ্ছেন। গিয়েই গালে চড় মারার পর ধাক্কাধাক্কি করছেন তাকে। এরপর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকান এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে আনেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা