ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শিশু শরীরে ফাইজার ৯০ শতাংশ কার্যকর

সাননিউজ ডেস্ক: ফাইজার-বায়োএনটেকের টিকা করোনা উপসর্গ থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকর। এক প্রতিবেদনে শুক্রবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি এ তথ্য জানায়। এএফপির খবর।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ওয়েবসাইটে নতুন এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, এফডিএর বাইরের উপদেষ্টারা মঙ্গলবার মার্কিন শিশুদের টিকা দেওয়ার বিষয়টি সুপারিশ করা হবে কি না, তা নিয়ে বৈঠকে বসবেন।

৮ অক্টোবর পর্যন্ত ২ হাজার ২৬৮ শিশুর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। এদের মধ্যে বাছবিচার ছাড়াই কাউকে কাউকে টিকা দেওয়া হয়েছে, আবার কাউকে প্লাসেবো দেওয়া হয়েছে।

করোনার উপসর্গ ছিল, এমন শিশুদের দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত এক সপ্তাহ পর এদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়।

পূর্ণবয়স্কদের প্রতিটি টিকার ডোজ সাধারণত হয় ৩০ মাইক্রোগ্রামের। তবে এই ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের দেওয়া প্রতিটি ডোজ ১০ মাইক্রোগ্রামের ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে টিকার দুই ডোজ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনায় ৫ থেকে ১১ বছর বয়সী ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা