বন্যা
আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত বেড়ে ১০১

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো ৪১ জনের মতো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

দেশটির পুলিশের দেওয়া তথ্যমতে এক নম্বর প্রদেশেই মারা গেছেন ৬০ জন। সুদূরপশ্চিম প্রদেশে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। বন্যাজনিত কারণে ৪০ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১৯ জন এক নম্বর প্রদেশের, চারজন কারনেলির এবং ১৭ জন সুদূরপশ্চিম প্রদেশের।

নিখোঁজ ৪১ জনের মধ্যে ২৩ জনই সূদুরপশ্চিম প্রদেশের এবং বাকী ১৩ জন এক নম্বর প্রদেশের। তাদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে পড়েছে দুই হাজার দুইশ ৩২টির মতো। বর্ষাকাল শেষ হওয়ার সময় দেশটিতে অক্টোবরের এই সপ্তাহের শুরুতে পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বহু মানুষকে দুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ফসলি জমির।

পুলিশের তথ্য অনুয়ায়ী, বন্যা ও ভূমিধসের কারণে এক হাজার একশ ১৭টি পরিবার বাস্তচ্যুত হয়ে পড়েছে।

এদিকে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠানকে নিয়ে বন্যার্গতদের সহায়তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা