আন্তর্জাতিক

বাংলাদেশের ঘটনায় ভারতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করে ভিএইচপি। আগরতলায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভ শেষে বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি পেশ করে ভিএইচপির নেতারা।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি।

বিক্ষোভের পর ভিএইচপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জেইন এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা ও সহিংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সহিংস হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, হিন্দু সমাজ এ ধরনের অমানবিক নৃশংসতা সহ্য করবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে চাপ প্রয়োগের অনুরোধ জানান সুরেন্দ্র জেইন।

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ করে ভিএইচপি। ভিএইচপির পশ্চিমবঙ্গ শাখা গভর্নর জগদীপ ধরকড়কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছেন, যাতে তৃণমূল কংগ্রেস সরকার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সহায়তা করে।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে বিক্ষোভের সময় হিন্দু সংহতি নামের এক সংগঠনের ৯৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সংগঠনটির একটি প্রতিনিধিদল এদিন ডেপুটি হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি দেয়। সেখানে তারা অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার দাবি জানায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা