সিরিয়া
আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

খবরে বলা হয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

২০১৭ সালের মার্চের পর থেকে দামেস্কে এটিই আইএসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। চার বছর আগে সেখানে জাস্টিস প্যালেসে জঙ্গি হামলায় অন্তত ৩০ জন নিহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা