আন্তর্জাতিক

আফগানিস্তান প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু আফগানিস্তান থেকে আসা তালেবানদের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর তুরস্কের সঙ্গে তালেবানদের এটিই প্রথম বৈঠক।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পরে আধা-সরকারী আন্দালু এজেন্সিকে সাভাসগলু বলেন, আমরা তালেবান প্রশাসনকে পরামর্শ দিয়েছি। আমরা বলেছি, পুনরায় তাদের দেশের একতার জন্য তাদের অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নেয়া উচিত। আমরা প্রশাসনে তালেবান ছাড়াও অন্য জাতিগত গোষ্ঠীর লোকদের অন্তর্ভুক্ত করার গুরুত্বের কথা বলেছি।

তিনি আরো বলেন, তুরস্ক মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কর্মসংস্থানের পরামর্শ দিয়েছে। ‘বলেছি এটি কেবল পশ্চিমা দেশগুলোর দাবি নয়, এটি ইমলামিক বিশ্বেরও পরামর্শ।

সাভাসগলু বলেন, কাবুল থেকে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করার নিরাপত্তা বিষয়ে দেশ হিসেবে তুরস্ক এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

এদিকে তালেবান প্রতিনিধিদল তুরস্ককে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে তাদের সমর্থন অব্যাহত রাখার আহবান জানিয়েছে। তুরস্কের মন্ত্রী বলেন, প্রতিনিধিদলটি তুরস্কের রেড ক্রিসেন্ট, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তপক্ষ এবং ধর্ম বিষয়ক অধিদপ্তরের কতৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে।

মন্ত্রী বলেন, তালেবান কর্মকর্তারা তুরস্ক থেকে দেশে ফিরে আসতে চান এমন আফগান শরণার্থীদের সমর্থন দেয়ার অঙ্গীকার করেছেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ১০টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কাতারে সিরিজ বৈঠকের পরে তুরস্কের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

পৃথক এক বিবৃতিতে বুধবার তুরস্কের মন্ত্রী বলেন, তিনি কাবুল সফরের পরিকল্পনা করছেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা