আফগানিস্তান
আন্তর্জাতিক

কাবুলে পাকিস্তানের বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বিরোধের জেরে কাবুলে বিমান বন্ধ করেছে পাকিস্তানের বিমানসংস্থা পিআইএ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। বিদ্রোহী গোষ্ঠী তাদের ভাড়া কমাতে বলেছিল। কিন্তু এ শর্তে পিআইএ রাজি হয়নি।

ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (১৫ অক্টোবর) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

ইসলামাবাদ থেকে কাবুল পর্যন্ত ৪০ মিনিটের এ বিমানযাত্রার জন্য টিকিটের দাম নেয়া হতো এক হাজার ৬০০ ডলার। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী শাসনের আগে এ বিমানযাত্রার জন্য দিতে হতো মাত্র ১৫০ ডলার।

বিদ্রোহী গোষ্ঠী তাই নির্দেশ দিয়েছে পিআইএ ও আফগান বিমানসংস্থা ক্যাম এয়ারকে টিকিটের দাম কমাতে হবে এবং আগে তারা যে দাম নিচ্ছিল, সেটাই নিতে হবে।

তাতেই ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে পিআইএ। তাদের অভিযোগ, বিদ্রোহী গোষ্ঠীর অপেশাদার মনোভাবের জন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হলো। তবে তার সঙ্গে সুরক্ষা নিয়ে চিন্তার কথাও জানিয়েছে পিআইএ।

পিআইএ-র দেখাদেখি ক্যাম এয়ারও এক হাজার ডলার ভাড়া নিচ্ছিল। তাদেরও টিকিটের দাম কমাতে বলা হয়েছে।

গত আগস্টের মাঝামাঝি থেকে ইসলামাবাদ-কাবুল বিমান আবার চালাতে শুরু করে পিআইএ। কিন্তু তাদের বক্তব্য, এ রুট আর আদৌ আর্থিক দিক থেকে লাভজনক নয়। এখন এনজিও-র সঙ্গে যুক্ত যাত্রীরা বিমানে চড়ে কাবুল যান বা সেখান থেকে আসেন। আর কিছু আফগান মানবিক কারণে বিদেশে যেতে চান। তারা বিমানে চড়েন। তাছাড়া সাধারণ যাত্রী পাওয়া যায় না।

পিআইএ জানিয়েছে, এই রুটে বিমান চালাতে গেলে চার লাখ ডলার বিমার প্রিমিয়াম দিতে হচ্ছে। নিয়মিত গড়ে ৩০০ যাত্রী বিমানে চড়লে তবেই বিমান চালানো সম্ভব।

আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এসব যুক্তি শুনতে চায়নি। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, পিআইএ ও ক্যাম এয়ারকে বিদ্রোহী গোষ্ঠী শাসনের আগের ভাড়াই নিতে হবে। যদি এ নির্দেশ অমান্য করা হয়, তাহলে এই রুট বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়।

বিদেশি বিমানসংস্থাগুলো এখনো কাবুল থেকে কোনো বিমান চালাচ্ছে না। তাই আফগানিস্তানের বাইরে যেতে হলে অন্যতম ভরসা ছিল পিআইএ-র বিমান। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি সীমান্ত দিয়ে যাতায়াতও বন্ধ করে দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। কারণ, পাকিস্তানি রক্ষীরা আফগানদের সঙ্গে দুর্ব্যবহার করছিল বলে অভিযোগ উঠেছে। এরপর বিমানে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা