চীন
আন্তর্জাতিক

চীনে কার্বনকেন্দ্র 

আন্তর্জাতিক ডেস্ক: গত দুইশ’ বছরে একের পর এক জায়গা বদলেছে ‘কার্বন ভরকেন্দ্র’। শুরুটা হয় ব্রিটেনে। এরপর আস্তে আস্তে ঘাঁটি গাড়ে যুক্তরাষ্ট্রে। সবশেষে সেখান থেকে সরে এখন স্থায়ী হয়েছে চীনে। অর্থাৎ কার্বন নিঃসরণে এই মুহূর্তে বিশ্বের ভরকেন্দ্র হয়ে উঠেছে এশিয়ার দেশটি।

জলবায়ু নিয়ে দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পৃথিবী। এর বড় কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ। শিল্পোন্নত দেশগুলোই যার জন্য দায়ী।

প্রতিবেদন মতে, ব্যাপক শিল্পায়নের ফলে উনিশ শতকের শুরুর দিকেই সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হয়ে ওঠে ব্রিটেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ভরকেন্দ্র আস্তে আস্তে তার জায়গা বদলেছে। বিংশ শতকের শুরুর দিকে ব্রিটেনের সঙ্গে যোগ হয় ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপকে সরিয়ে কার্বন ভরকেন্দ্র হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ ‘শূন্যে’ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি (প্রতিবছর ১১ হাজার ২৫৬ মেগা টন, প্রতি মেগা টনে ১০ লাখ টন) কার্বন নিঃসরণ করে দেশটি।

বিশ্লেষকরা বলছে, আগামী ২০৩০ সাল নাগাদ এই পরিমাণেই কার্বন নিঃসরণ করবে চীন। এরপর তা আস্তে আস্তে কমতে থাকবে। আগামী এক দশকে আফ্রিকার দেশগুলোতেও কার্বন নিঃসরণ আরও কিছু বাড়বে।

২০২১ সালে ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ বেড়েছে : গত বছরের চেয়ে এ বছর ২০টি ধনী দেশে কার্বন নিঃসরণ আরও বেড়েছে। নতুন এক গবেষণা রিপোর্ট মতে, জি-২০ভুক্ত দেশগুলোতে এই নিঃসরণ ৪ শতাংশ পর্যন্ত উঠেছে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে এটা ৬ শতাংশ কমে গিয়েছিল। এর মধ্যে চীন, ভারত ও আর্জেন্টিনা-এই তিনটি দেশ তাদের ২০১৯ সালের নিঃসরণ স্তর ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা