আন্তর্জাতিক

কাশ্মিরে আরও ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর আরও দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনা কর্মকর্তা এবং অন্যজন সৈনিক। তবে কাশ্মিরের এই অবস্থার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন রাজ্যটির সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লাহ।

শুক্রবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন।

এর আগে গত সোমবার কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছিলেন। নিহতদের একজন সেনা কর্মকর্তা (জুনিয়র কমিশন্ড অফিসার) এবং বাকি চার জন সেনা সদস্য। এই ঘটনার চারদিনের মাথায় আরও দুই ভারতীয় সেনার নিহত হয়েছেন।

ভারতীয় সেনা সূত্র সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা সুবিধাজনক অবস্থানে আছে। পাহাড়ের ওপর থেকে তারা সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে। এছাড়াও তারা জঙ্গলকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

গত পাঁচদিন ধরে লাগাতার ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। বৃহস্পতিবার রাতে একসময় মুখোমুখি হয়ে যায় দুই পক্ষ। শুরু হয় গুলির লড়াই। তখনই ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং এক জওয়ান গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। পরে শুক্রবার সকালে তাদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

ভারতীয় সেনা সূত্র সংবাদমাধ্যম ডয়চে ভেলের মতে, গত কয়েকমাসে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু সেনা সদস্য এবং পুলিশের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও। পরে জায়গায় জায়গায় সেনা ও পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা