আন্তর্জাতিক

সৌদির বিচার বিভাগে নিযুক্ত হচ্ছেন ৫৩ নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের বিচার বিভাগে এবার নতুন করে ৫৩ জন নারী কর্মকর্তা নিযুক্ত হচ্ছেন। সম্প্রতি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডা. মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন। এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে বলেও জানান তিনি।

এ সম্পর্কে ডা. মজিদ আল-দেশিমানি বলেন, নারী-পুরুষ সব মিলিয়ে মোট ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।

এ নিয়োগের ফলে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব।

এর আওতায় নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে। সূত্র: আল-আরাবিয়া

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা