আন্তর্জাতিক

বর্তমানে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী আগের চেয়ে অনেক দ্রুত বাড়ছে।

সাত দিনের গড় হিসেবে দেখা গেছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাচ্ছে। গোটা বিশ্বের জন্য এটা অশংকাজনক।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গ্রেব্রিয়েসাস বলেন, মধ্য ও দক্ষিণ আমেরিকাকে নিয়ে আমরা উদ্বিগ্ন, তাদের সংক্রমণ চূড়ায় পৌঁছেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এপ্রিলে এক দিনে কখনো করোনায় নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ স্পর্শ করেনি।

অবশ্য ২১ মে থেকে পাঁচ দিনের গড়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১ লাখের কম ছিল। ৩ জুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪০০ অতিক্রম করে।

আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে বিভিন্ন দেশের করোনা পরীক্ষার সামর্থ্য বাড়ার বিষয়টি কিছুটা গ্রহণ করা যেতে পারে। অবশ্য অনেক দেশেরই করোনায় সংক্রমণের প্রকৃত চিত্রটি জানা যাচ্ছে না পর্যাপ্ত পরীক্ষার অভাবে।

করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সে। এই দেশগুলোতে সম্প্রতি আক্রান্তের হার অনেক কমে এসেছে।

তবে দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আক্রান্তের হার এখন বাড়ছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে লিবিয়া, ইরাক, উগান্ডা, মোজাম্বিক ও হাইতিতে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়ছে।

ব্রাজিল, ভারত, চিলি, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা