আন্তর্জাতিক

২০ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত রেখেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ৫ জুন হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে এই সুখবর জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমরা ভ্যাকসিন নিয়ে দুর্দান্ত কাজ করছি। ভ্যাকসিন তৈরির প্রস্তুতি এগিয়েছে অনেকটাই। এমনকি আমরা ২০ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত রেখেছি। নিরাপদ প্রমাণিত হলে, সেই ভ্যাকসিন দেয়া হবে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন পাঁচটি সংস্থাকে নির্বাচন করেছে, যারা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ করছে। যদিও কোনো সংস্থা ভ্যাকসিনের প্রোডাকশন শুরু করেছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্ঠা ডা. অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, অন্তত চারটি ট্রায়াল হয়েছে ভ্যাকসিন তৈরির। ২০২১-এর প্রথমার্ধের মধ্যে ভ্যাকসিন পুরোপুরি তৈরি হয়ে যাবে, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। সূত্র: এনবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা