আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ৬৮ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৮৯২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১৯০ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৯৬ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৯ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ লাখ ৪ হাজারেরও বেশি।

শুক্রবার (৫ জুন) রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ৫৮৬ জন। এর আগের দিন মারা গেছে ১ হাজার ৪৯২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৯ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২৮ জনের। আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৬৪৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯১ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৩১ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮০৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ১৫ হাজার ৫১১ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৫৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২৬১ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন।

স্পেনে নতুন করে মারা গেছে ১ জন। এর আগের দিন মারা গেছে ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৪ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৮৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে মারা গেছে ৪৬ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১১ জনের। আক্রান্ত দেড় লাখেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৮১৬ জনের। এ পর্যন্ত মারা গেছে ১২ হাজার ৫৫৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা