আন্তর্জাতিক

বিক্ষোভে বাধা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এবার মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মূলত শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (০৪ জুন) এই মামলাটি করেছেন তারা।

এসিএলইউ’র অভিযোগ, গত সোমবার (১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের কাছে অবস্থিত একটি চার্চে যাওয়ার পথ তৈরি করতে রাসায়নিক বস্তু ছুড়ে একটি পার্ক থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছিল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, কর্মকর্তা ও ফেডারেল সম্পত্তি রক্ষায় তা দরকার ছিল।

মামলায় বলা হয়েছে সোমবার লাফায়েত্তে পার্ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে তাদের অধিকার ‘আইনবহির্ভূতভাবে ভেঙেছেন’ ট্রাম্প, বার ও অন্য কর্মকর্তারা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা আগ্রাসী হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন এবং রাবার বুলেট ছুড়েছিলেন।

ব্ল্যাক লিভস ম্যাটার ডিসি গ্রুপ ও ওখানে উপস্থিত থাকা কয়েকজন বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছে ওয়াশিংটনের এসিএলইউ, ওয়াশিংটন লয়ার্স’ কমিটি ফর সিভিল রাইটস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, লয়ার্স কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল এবং দ্য ল ফার্ম অব আর্নল্ড অ্যান্ড পোর্টার। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা