আন্তর্জাতিক

হাতিকে বিস্ফোরক খাওয়ানোর খবর সঠিক নয়!

আন্তর্জাতিক ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে কেরালায় অন্তঃসন্ত্বা হাতিকে বারুদ ভরা আনারস খাইয়ে মৃত্যুর খবরটি বেশ আলোচিত হয়েছে। কিন্তু সেই সংবাদটি আসলে সঠিক নয়।

এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (আইবি টাইমস)। এক্ষেত্রে কেরালার ওই এলাকার সংশ্লিষ্ট বন কর্মকর্তা এবং ময়নাতদন্তকারী কর্মকর্তার বরাত দিয়েছে তারা।

ভারতীয় প্রায় সব সংবাদমাধ্যমেই কেরালার এ ঘটনাটিতে বুধবার (৩ জুন) বলা হয়, অন্তঃসত্ত্বা হাতিটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ার পর তাকে শায়েস্তা করতে একটি আনারসে বারুদ ভরে টোপ দেয়া হয়। ওই আনারস খেতেই বিকট শব্দে ক্ষত-বিক্ষত হয়ে ঝলসে যায় হাতিটির মুখ। এই কারণে মারা যায় হাতিটি। এমনকি ঘটনাটি এভাবেই সামাজিক মাধ্যমে তুলে ধরে বন অধিদফতরের এক কর্মকর্তা।

তবে এই বিষয়ে আইবি টাইমসের ‘ফ্যাক্ট চেক’ টিম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যেভাবে ‘টোপ ফেলে’ বা ‘বারুদ ভরা আনারস খাইয়ে’ মারার কথা বলা হচ্ছে তা সঠিক নয়। বন্য শূয়োরসহ জীবজন্তুর অনিষ্ঠ থেকে রক্ষা পেতে এলাকাবাসীর পাতা সুরক্ষা ফাঁদে দুর্ঘটনাবশত পড়ে মৃত্যু হয়েছে হাতিটির।

বন কর্মকর্তা ড. এবি কাইয়ুম হাতিটির বিষয়ে আইবি টাইমসকে বলেন, কেউ হাতিটিকে আনারস খাওয়ায়নি। বরং কোথাও পড়ে থাকা আনারস সে নিজের বিপদ আঁচ না করতে পেরে খেয়ে ফেলেছে।

ড. কাইয়ুম আরও বলেন, কিছু মানুষ বন্য জীবজন্তুকে নিজেদের সম্পদ ও প্রাণনাশের হুমকি হিসেবে ধরে নিয়ে এ ধরনের ফাঁদ পেতে থাকেন। যেসব লোকালয়ে বন্য জীবজন্তু সমস্যার সৃষ্টি করে, সেখানে এ ধরনের ঘটনা ঘটে।

বুনো শুয়োর প্রায়ই ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে বলে লোকজন তাদের শস্য ও ক্ষেতখামারের সুরক্ষায় এ ধরনের ফাঁদ পেতে থাকে বলেও জানান ড. কাইয়ুম।

ক্ষেতখামারে ঢুকে পড়া বুনো শুয়োরদের হাত থেকে ফসল রক্ষায় চলতি বছরই ভারত সরকার কৃষকদের বাজি ব্যবহারের অনুমতি দিতে পারে বলে জানা গেছে।

কিছু খবরে হাতিটিকে বুনো বলা হলেও আইবি টাইমসের প্রতিবেদনে বলা হয়, এটি কেরালার পালাক্কাড শহরের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের হাতি। আনারসটি খেয়ে ফেলার পর যন্ত্রণা শুরু হলে তা উপশমে হাতিটি পাশের ভেলিয়ার নদীতে ছুটে যায়। সেখানে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর এটি নিথর হয়ে যায়। নিদারুণ যন্ত্রণা হলেও মৃত্যুর সময় বেশ চুপসে ছিল ১৫ বছরের হাতিটি।

হাতিটির ময়নাতদন্তকারী বুনো পশু বিশেষজ্ঞ ড. ডেভিড আব্রাহাম বলেন, হাতিটির মূলত ফুসফুস ও শ্বাসনালীতে পানি জমে শ্বাসরুদ্ধ হয়ে (নদীতে নামার পর হাতিটি পানিতে মুখ ডুবিয়েছিল) মারা গিয়েছে। আমরা প্রথমে আসলে কেউই জানতাম না যে হাতিটি অন্তঃসত্ত্বা ছিল। পরে তার দেহে গর্ভাবস্থায় তৈরি হওয়া তরল পদার্থ দেখে বুঝতে পারি প্রাণীটি অন্তঃসত্ত্বা ছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা