আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত সাড়ে ৬৬ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ২০৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৯৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৪১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লাখ ৫ হাজারেরও বেশি।

শুক্রবার (৫ জুন) রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিলে নতুন করে মারা গেছে ১৪১ জন। এর আগের দিন মারা গেছে ১ হাজার ২৬৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৮৮ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬৯ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৮৪ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৩৬৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৩৪ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫০৮ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৫০ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৯২ হাজার ৫৪৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১৭৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯০৪ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন।

স্পেনে গত কয়েক দিনে নতুন করে কেউ মারা যায়নি। তবে আজ ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৩ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৮৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬৮৯ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১ জনের। আক্রান্ত দেড় লাখেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ১ হাজার ৯২ জনের। এ পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৭২৯ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা