আন্তর্জাতিক

ডব্লিউএইচও ছাড়ার হুমকি ব্রাজিল প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক :

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

শুক্রবার ৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দেশ ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভাবছে।

এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধের পূর্বেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে ডব্লিউএইচও সতর্ক করেছিল ব্রাজিল সরকারকে। তারপরই এমন হুঁশিয়ারি দিলেন ‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত এই প্রেসিডেন্ট।

ডব্লিউএইচও’র বিরুদ্ধে ‘রাজনৈতিক’ আচরণ এবং 'আদর্শিক' পক্ষপাতের অভিযোগ এনে বলসোনারো বলেছেন, জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি তাদের এরকম আচরণ পরিবর্তন না করলে ব্রাজিলের পক্ষে তাদের সঙ্গে আর কাজ করা সম্ভব হবে না।

অন্যদিকে, ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেছেন, লাতিন আমেরিকার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। উদ্ভূত পরিস্থিতিতে, লকডাউন শিথিল করার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হলো, সংক্রমণ গতি কমে আসা। গতি না কমা পর্যন্ত লকডাউন শিথিল করার ব্যাপারটি অনুমোদন করে না ডব্লিউএইচও।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। প্রথমস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৬ হাজার ছয় জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৭ জনের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা