আন্তর্জাতিক

ফরাসি সেনা অভিযানে আল কায়েদার আফ্রিকা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফরাসি সেনাদের হাতে এবার মালিতে আল কায়েদা ইন ইসলামি মাগরিব (একিউআইএম) দলের প্রধান আলজিরিয়ান আবদেল মালেক ড্রুকদেলকে নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ জুন) ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি এসব কথা জানান। খবর এএফপি’র।

পারলি জানান, মালির উত্তরপশ্চিমাঞ্চলীয় তেসালিত শহরে বৃহস্পতিবার (৪ জুন) তাকে হত্যা করা হয়। তার ঘনিষ্ঠ সহযোগীরাও এ কথা নিশ্চিত করেছেন।

পারলি আরও জানান, ‘আল কায়েদার কার্যকরী কমিটির সদস্য ড্রুকদেল উত্তর আফ্রিকা ও সমগ্র সাহারা অঞ্চলের আল-কায়েদা সম্পর্কিত জিহাদি জামাত নুসরাত আল- ইসলাম ওয়াল- মুসলিমিনসহ (জেএনআইএম) জিহাদি দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।’

ফ্রান্স শুক্রবার ইসলামি স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (ইআইজিএস) দলের একজন নেতাকেও গ্রেপ্তারের দাবি করেছে। ইআইজিএস দলটি নাইজারের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রায়শই হামলা চালায়।

ফ্রান্স সাহেল এলাকায় জিহাদি-বিরোধী বারখান বাহিনীর ৫০০০ সেনা মোতায়েন করেছে।

মালি ২০১২ সাল থেকে ইসলামি দলগুলোর সহিংসতার শিকার হয়ে আসছে। তারা তখন থেকে দেশটিতে হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করে আসছে।

জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সেনার উপস্থিতি সত্ত্বেও দেশটি সন্ত্রাসের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও সংঘাত ছড়িয়ে পড়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা