আন্তর্জাতিক

উপাধির কারণে শাহরুখপুত্র লক্ষ্যবস্তু

আন্তর্জাতিক ডেস্ক: বলিউড তারকা শাহরুখপুত্র আরিয়ানের নামের সঙ্গে ‘খান’ উপাধি থাকার কারণেই তিনি ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলোর লক্ষ্যবস্তু হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়, সোমবার মেহবুবা তার টুইটারে এই মন্তব্য করেন। তবে আরিয়ানের বিরুদ্ধে হওয়া মাদক মামলা নিয়ে টুইটারে এমন মন্তব্য করায় মেহবুবার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছেন এক আইনজীবী।

আরও বলা হয়, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তার টুইটে বলেন, চারজন কৃষককে হত্যার দায়ে অভিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো ২৩ বছর বয়সী এক তরুণের (আরিয়ান) পেছনে লেগেছে শুধু তার উপাধি খান বলে। বিজেপির মূল ভোট ব্যাংকের নিষ্ঠুর ইচ্ছাপূরণের জন্যই মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এদিকে, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল আরিয়ানের পক্ষ নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেছেন, শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে অন্যায় হচ্ছে। আরিয়ানকে মিথ্যা ফাঁসানো হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আরিয়ানকে একটি বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটকের পর গ্রেফতার করা হয়। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আরিয়ানসহ কয়েকজনকে গ্রেফতার করে। আরিয়ান কারাগারে। তার জামিনের আবেদন একাধিকবার নাকচ করা হয়েছে।

প্রায় একই সময় উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভে গাড়ি তুলে দিয়ে চার কৃষককে হত্যার অভিযোগ ওঠে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। অনেক গড়িমসির পর তীব্র সমালোচনার মুখে তাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা