আন্তর্জাতিক

মার্কিন সাবমেরিন ও অজ্ঞাত বস্তুর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি পরিচালিত একটি সাবমেরিনের সঙ্গে অনুল্লেখিত কোনো ‘বস্তুর’ সংঘর্ষ হয়েছে।

আলজাজিরা এক প্রতিবেদনে বলা, সংঘর্ষে এতে সাবমেরিনটির বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন। তবে কারো জখম প্রাণঘাতী নয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে। সাবমেরিনটি নিরাপদ ও অক্ষত অবস্থায় রয়েছে। এর নিউক্লিয়ার প্রোপালশন প্লান্ট ও স্পেসগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো পুরোপুরি সচল রয়েছে।

তবে সাবমেরিনের সঙ্গে কীসের আঘাত লেগেছিল, কতজন আহত হয়েছেন, তাদের আঘাত কী ধরনের এসব বিষয়ে কিছু জানানো হয়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে এবং এতে ’১৫ জনের কম’ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের সামান্য কেটেছিঁড়ে গেছে ও দুজনের জখম মাঝারি ধরনের।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রতলে সংঘর্ষের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সাবমেরিনটি এখন গুয়ামের দিকে যাচ্ছে।

জানা যায়, ইউএসএস কানেক্টিকাট নামে অত্যাধুনিক সাবমেরিনটিতে ১৪ কর্মকর্তাসহ মোট ১৪০ জন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্যমতে, এটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও অত্যাধুনিক সেন্সরযুক্ত সাবমেরিন। এতে টর্পেডো টিউব রয়েছে আটটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা